সাধারণ মানুষের অন্তরে যেখানে কোনো কুটিলতা নেই, বিদ্বেষ নেই, সাম্প্রদায়িক বিভেদ নিয়ে কোনো মাথাব্যথা নেই, সেখানে সেই বিষয়টিকেই ইস্যু করে সাধারণ মানুষকে উসকে দিয়ে তাদের অন্তরে কুটিলতা ও বিদ্বেষের বীজ বপন করা, সাম্প্রদায়িক সম্প্রীতিকে সংকটে রূপান্তরিত করা এবং দেশকে অস্থিতিশীল করে তোলার কাজে যারা পটু, তারা যেন ইবলিশেরই যমজ!

তাই, এদের ফিতনা-ফ্যাসাদের ফাঁদে পা দেওয়া থেকে জনগণকে সর্বদা সতর্ক থাকতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক ঐক্য রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।